বেসরকারি ব্যবস্থাপনায় বন্ধ পাটকল চালুতে প্রধানমন্ত্রীর সম্মতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৮ ১৮:৩৩:৩৫
দেশের বন্ধ ঘোষিত পাটকলগুলো লিজের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর মৌলনীতিতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ররিবার (২৮ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এই কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মো. নজরুল ইসলাম চৌধুরী এবং শামসুন নাহার অংশগ্রহণ করেন।
বৈঠকে শ্রমিকদের পাওনাদি দ্রুত পরিশোধের লক্ষ্যে শ্রমিকদের করা অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে সুপারিশ করা হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














