বিক্ষোভে উত্তাল মিয়ানমার, পুলিশের গুলিতে ১৮ জন নিহত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২৮ ২১:৩৩:৪৫
মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক সামরিক অভ্যুত্থানের পর আজ রোববার সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখল মিয়ানমার। দেশটির বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৮ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ব্যাপারে দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর বিশ্বস্ত তথ্য পেয়েছে যে, পুলিশ ও সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ প্রাণঘাতী ও স্বল্প প্রাণঘাতী উপায়ে দমন করেছে যাতে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।’
রোববার দেশটির রাজধানী ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে পুলিশ বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে। বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














