চীনের তৈরী দুটি করভেট যুক্ত হলো নৌবাহিনীতে
প্রকাশ: ২০১৬-০১-১০ ১৬:৪৯:০৪
বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে দুটি করভেট জাহাজ। চীন থেকে জাহাজ দুটি রবিবার সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রাম নৌ ঘাটিতে এসে পৌছেছে। চীনে তৈরীর করভেট শ্রেনীর জাহাজ দুটির নাম দেয়া হয়েছে বিএনএস স্বাধীনতা ও বিএনএস প্রত্যয়।
বিএনএস ঈশাখাঁ নৌ জেটিতে জাহাজ দুটিকে নৌবাহিনীর পক্ষ থেকে কমডোর ফারুক হাসানের নেতৃত্বে কর্মকর্তারা স্বাগত জানান।নৌবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশের সমুদ্র সীমারা নিরাপত্তার জন্য বিশেষভাবে জাহাজ দুটি প্রস্তুত করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














