ইরানের প্রতি যুবরাজ সালমানের নরম সুর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৮ ১৪:৪৩:১৪
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতি সুর কিছুটা নরম করে বলেছেন, তিনি দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চান।
ইরাকের রাজধানী বাগদাদে উভয় দেশের মধ্যে গোপন বৈঠকের পর যুবরাজ এমন মনোভাব ব্যক্ত করেন।
বিভিন্ন ইস্যুতে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিদ্বন্দ্বী দুটি দেশ সৌদি আরব ও ইরান বাগদাদে বৈঠক করেছে বলে সম্প্রতি ইরাকের একজন সরকারি কর্মকর্তা ও এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন।
মঙ্গলবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ইরান আমাদের প্রতিবেশী দেশ। আমরা সবাই দেশটির সঙ্গে ভালো ও বিশেষ সম্পর্ক চাই।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














