পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে ৩০ জনের প্রাণহানী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৭ ১৪:১৭:৩২
পাকিস্তানে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ যাত্রীর প্রাণহানী ঘটেছে।এসময় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
আজ সোমবার সকালে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ঢারকি শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডনের
এ ব্যাপারে দেশটির রেলওয়ে বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়। এসময় রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে।
স্থানীয় রাইতি রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
ঘোটকির ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ জানান, ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন। ট্রেনের বগিগুলি উল্টে যাওয়ার কারণে উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














