ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে কোস্টগার্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৩ ১৫:৩৫:৩৫


ভূমধ্যসাগর থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ৪৩৯ কে উদ্ধার করা হয়েছে।উদ্ধ‍ারকৃতদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে লিবিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে।  লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস রোববার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার পৃথক দুটি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্টগার্ড।  এ অভিযানে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হন।  তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র বলেন, তাদের দুটি উদ্ধারকারী জাহাজ এ অভিযানে অংশ নেয়।  রাবারের তৈরি ডিঙিতে ওই অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন বলে লিবিয়ার কর্তৃপক্ষ জানায়।

সানবিডি/এনজে