মুসলিম ব্রাদারহুডের ১২ সদস্যের মৃত্যুদন্ড আদালতে বহালে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৫ ১৪:২৭:১৩
মিসরের ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডের ১২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ বেসামরিক আদালত। সোমবার এই রায়ের মধ্য দিয়ে ২০১৩ সালের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানের বিচার শেষ হয়েছে।
আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন না দণ্ডপ্রাপ্তরা। ফলে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি অনুমোদন দিলে দণ্ড কার্যকর করা যাবে। খবর আল জাজিরার
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গ্রুপটির শীর্ষ ধর্মীয় স্কলার আব্দুল রহমান আল বার, দেশটির পার্লামেন্টের সাবেক সদস্য মোহাম্মদ আল বেলতাগি এবং সাবেক মন্ত্রী ওসামা ইয়াসিন।
২০১১ সালে গণঅভ্যুত্থানে হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি।
মুসলিম ব্রাদারহুডের ১২ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রাখা হলেও আরও ৩১ জনের কারাদণ্ড কমিয়েছে আদালত।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














