গাজায় তরমুজের বাম্পার ফলন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-১৯ ১১:১৪:০৭
চলতি বছর ফিলিস্তিনের গাজা উপত্যকায় তরমুজের বাম্পার ফলন হয়েছে।সম্প্রতি দখলদার ইসরাইলের সাথে যুদ্ধের পর বিধ্বস্ত গাজা উপত্যাকার মানুষ এখন তরমুজ সংগ্রহের দিকে ঝুঁকে আছে।
যুদ্ধবিরতির পর গত কয়েকদিন আগেও ইসরাইলি বাহিনীর হামলায় কৃষিক্ষেত্রে প্রাণ হারান এক কৃষক। একদিকে তারা প্রাকৃতিক দুর্যোগ আতংকে থাকেন তার চেয়েও বড় আতংক তাদের ইসরাইলি বাহিনী।
টাইম ম্যাগাজিনের দেয়া তথ্যানুযায়ী, গাজা উপত্যকায় ২০ লাখ নাগরিক বসবাস করেন। ১৪১ বর্গমাইল আয়তনের এ উপত্যকায় তারা নানা বাধার সম্মুখীন হন। ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের সেচ প্রকল্পগুলোকে প্রায়ই ধ্বংস করে দেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














