মালয়েশিয়ায় ১০২ জন বাংলাদেশি অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২১ ১৪:০৬:৪১
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের আটক করা হয়েছে।
২১ জুন রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত ৩ ঘণ্টার অভিযানে সেলাঙ্গর প্রদেশের মুকিম, ডেংকিল এলাকার একটি কনস্ট্রাকশন সাইড থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়া, ৮ জন মিয়ানমার (রোহিঙ্গা), ৪ জন ভিয়েতনাম, ২ জন ভারতের নাগরিক রয়েছেন। মোট ৩০৯ জনের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী রয়েছে। নারীদের মধ্যে সবাই ইন্দোনেশিয়ান।
অভিবাসন বিভাগ বলছে, বিভিন্ন অপরাধে ২০ থেকে ৫২ বছর বয়সের এই বিদেশিদের ১৯৫৯/৬৩ এর ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর আওতায় আটক করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














