কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনার প্রাণহানী
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২৪ ২১:২৩:৫২
কেনিয়ার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী দুর্ঘটনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা না জানালেও বিশেষ একটি সূত্র ১৭ সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সি।
এ ব্যাপারে কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জিপরাহ কিয়োকা বলেন, এমআই-১৭১ই মডেলের একটি হেলিকপ্টার কাজিয়াদো কাউন্টির ওআই তেপেসিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানের আহত আরোহীদের উদ্ধার করে নাইরোবির প্রতিরক্ষা বাহিনী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, হেলিকপ্টার বিধ্বস্তে নিহতের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানানোর প্রক্রিয়া চলমান ছিল বলে জানান তিনি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














