দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহের আহ্বান ডব্লিউএইচও’র
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৬ ১৩:১৬:২৯
বিশ্বে ধনী ও উন্নত দেশগুলোতে জোরগতিতে টিকাদান কর্মসূচি চলছে, মাস্ক পরা ও ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার পাশাপাশি শিথিল করা হচ্ছে সামাজিক বিধিনিষেধও।
তবে এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে দরিদ্র দেশগুলো। কারণ এসব দেশের হাতে পর্যাপ্ত টিকা নেই। এই পরিস্থিতিতে করোনা মহামারি মোকাবিলায় গরিব দেশগুলোতে টিকা পাঠাতে উন্নত দেশগুলোর কাছে আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
শুক্রবার (২৫ জুন) সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, গত সপ্তাহে আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারা বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আফ্রিকার পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে।
এসময় করোনা টিকা সরবরাহে বৈশ্বিক ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, টিকার অভাবে দরিদ্র দেশগুলোর অল্পবয়সীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। আফ্রিকায় গত সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেখানকার প্রায় সব দেশই উন্নয়নশীল। পর্যাপ্ত টিকার অভাব রয়েছে।
সূত্র: রয়টার্স






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














