ইকো সিরামিকের কাছে জেসিবি ৫৩০-৭০ টেলিহ্যান্ডলার হস্তান্তর করলো এনার্জিপ্যাক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৮ ১৯:৪৬:১১
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) কনস্ট্রাকশন মেশিনারিজ ও ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বিভাগ ইকো সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জেসিবি টেলিস্কোপিক হ্যান্ডলার ৫৩০-৭০ হস্তান্তর করেছে। এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে ইপিজিএল এবং ইকো সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সোমবার (২৮ জুন) ইপিজিএল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইপিজিএল বাংলাদেশে জেসিবির একমাত্র পরিবেশক। জেসিবি ৫৩০-৭০ একটি বহুমুখী টেলিহ্যান্ডলার, যা কোন সরঞ্জাম দ্রুত এবং নিরাপদে স্থানান্তরের জন্য তৈরি করা হয়েছে। আরএমসি, ক্রাশার, কটন ও সিরামিকসহ বিভিন্ন শিল্প ও অ্যাপ্লিকেশনে হ্যান্ডলার ব্যবহারের ক্ষেত্রে এটি নতুন মাত্রা যোগ করেছে। ৭-মিটার টেলিহ্যান্ডলার মেশিনটি সর্বোচ্চ ১২ ফুট পৌঁছাতে পারে এবং এটি জ্বালানি সাশ্রয়ী সুতরাং পরিচালনা ব্যায় কমিয়ে আনতে পারে। এছাড়াও, স্থানান্তর কাজে কোন রকম আপোষ ছাড়াই হ্যান্ডলারটি অপারেটরকে সর্বোচ্চ সুরক্ষা, স্থিতি এবং সহায়তা প্রদান করে। জেসিবি ৫৩০-৭০ টেলিস্কোপিক হ্যান্ডলার অনন্য ও উদ্ভাবনী বহুমুখী মেশিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকো সিরামিকস ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. আরিফ হোসেন। এছাড়াও, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) কনস্ট্রাকশন মেশিনারিজ এবং ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে অংশ নেন।
ইকো সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জিপিএইচ ইস্পাতের একটি অঙ্গপ্রতিষ্ঠান) একটি ইট উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা সলিড এবং হলো ব্লক তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তাদের কারখানা ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড:
১৯৯৫ সাল থেকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল) সব সময় ‘এনার্জি ওয়ার্কস ওয়ান্ডার্সে’ বিশ্বাস করে। তাই, বাজারের সর্বাধুনিক উদ্ভাবনী প্রযুক্তির সাহায্যে মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। ইপিজিএল বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার ঘাটতি দূর করতে এবং তাদের কর্মীদের জীবনমান উন্নীতকরণের পাশাপাশি এর গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে কাজ করে। এ প্রতিষ্ঠানটি কেবলমাত্র গুণগতমানের পণ্যগুলোর মাধ্যমেই নয় বরং এর পরিষেবাগুলোর সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে সচেষ্ট।
দুই দশকেরও বেশি সময় ধরে, ইপিজিএল তার গ্রাহক এবং অংশীদার উভয়কেই পুরোপুরি পাওয়ার ইঞ্জিনিয়ারিং সমাধান সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রা শুরুর পর থেকেই, ইপিজিএল বাংলাদেশের বৃহত্তম পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে এবং স্থানীয় ও বৈশ্বিকভাবে সুপরিচিত উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মান ও আস্থা অর্জন করেছে। বর্তমানে, ইপিজিএল ইজি উইলসন, পারকিনস, জেসিবি, জ্যাক, গ্ল্যাড, স্টিলপ্যাক, জি-গ্যাস, জন ডিয়ার, সিমেন্স এবং আরও অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে।
ইপিজিএলের দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে – এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড এবং ইপিভি চট্টগ্রাম লিমিটেড।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














