মোদির মন্ত্রিসভায় নতুন ৩৬ মুখ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৭ ২০:৫১:০৬


করোনা মহামারি মোকাবিলা এবং অর্থনৈতিক বিপর্যয়ের সমালোচনা সামাল দিতে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নিচ্ছেন ৪৩ জন মন্ত্রী। এর মধ্যে নতুন মুখ রয়েছে ৩৬ জন। আর অন্যরা পাচ্ছেন পদোন্নতি। খবর দ্য হিন্দুস্থান টাইমসের।

মোট ১৫ জন পূর্ণমন্ত্রী শপথ নেবেন। তাদের মধ্যে ৮ জনের পদোন্নতি হচ্ছে। ৭ জন প্রথমবার মন্ত্রী হবেন। পশ্চিমবাংলা থেকে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ৪ জন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যারা জায়গা পাচ্ছেন, তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তারা হলেন-

১. নারায়ণ রানে ২. সর্বানন্দ সোনোয়াল ৩. বীরেন্দ্র কুমার ৪. জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া ৫. রামচন্দ্র প্রসাদ সিং ৬. অশ্বিনী বৈষ্ণব ৭. পশুপতি পরশ ৮. কিরেন রিজিজু ৯. রাজ কুমার সিং ১০. হরদীপ সিং পুরি ১১. মনসুখ মান্দাভিয়া ১২. ভূপেন্দ্র যাদব ১৩. পুরুষোত্তম রুপালা ১৪. কিশান রেড্ডি ১৫. অনুরাগ সিং ঠাকুর ১৬. পঙ্কজ চৌধুরী ১৭. অনুপ্রিয়া সিং প্যাটেল ১৮. সত্য পাল সিং বাঘেল ১৯. রাজীব চন্দ্রশেখর ২০. শোভা করনদলাজে ২১. ভানু প্রতাপ সিং ভার্মা ২২. দর্শনা বিক্রম জর্দোশ ২৩. মীনাক্ষী লেখি ২৪. অন্নপূর্ণা দেবী ২৫. এ নারায়ণস্বামী ২৬. কৌশল কিশোর ২৭. অজয় ভাট ২৮. বি এল ভার্মা ২৯. অজয় কুমার ৩০. চৌহান দেবসিং ৩১. ভাগওয়ানথ খুবা ৩২. কপিল মোরেশ্বর পাতিল ৩৩. প্রতীমা ভৌমিক ৩৪. ডিআর সুভাষ সরকার ৩৫. ভাগবত কিশানরাও করাদ ৩৬. রাজকুমার রঞ্জন সিং ৩৭. ভারতী প্রবীণ পাওয়ার ৩৮. বিশ্বেশ্বর টুডু ৩৯. শান্তনু ঠাকুর ৪০. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই ৪১. জন বারলা ৪২ এল মুরুগান
৪৩. নিশিত প্রামাণিক

মহামারি মোকাবিলায় ব্যর্থতার জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার। আর এর জেরে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করায় সেখানে নতুন মন্ত্রী আসার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে কোনও পরিবর্তন আনা হচ্ছে না।

সানবিডি/এএ