পাংশা সরকারি কলেজ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-০৯ ১৯:৫২:৫৯
সানবিডিতে গত ৭ জুলাই পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুর্নীতি অনিয়ম শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ খালেক।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমার কলেজের অভ্যন্তরীণ বিষয়ের উপর সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কাল্পনিক এবং তথ্য বিকৃত করে প্রকাশ করা হয়েছে। সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরীর পাহাড়সমূহ দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষা মন্ত্রণালয় তাকে কুড়িগ্রাম সরকারি কলেজে স্ট্যান্ড রিলিজ করে। আমি দায়িত্ব গ্রহণের পর অভ্যন্তরীণ অডিট কমিটির ধারা অডিট সম্পন্ন করে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রেরণের চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এ কারণে সাবেক অধ্যক্ষ ও তার দুই একজন সহযোগীর সহযোগিতায় এ প্রতিবেদক এরকম মিথ্যা ও মনগড়া সংবাদ প্রেরণ করেছে বলে আমার বিশ্বাস।
সংবাদে উল্লেখ করা হয়েছে গত ২৭শে জুন ২০২১ তারিখে কলেজের একাধিক ফান্ড থেকে বিভিন্ন খাতে ব্যয় থেকে ছয় লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। আমার নামে নাকি উত্তোলন করা হয়েছে ১,১২,৮০০/- টাকা। বাস্তবে তথ্যটি শতভাগ মিথ্যা ও বানোয়াট। এভাবে প্রতিবেদনটি তৈরী করা হয়েছে সসৈর্ব মিথ্যার উপর। তাই আমি উক্ত প্রতিবেদনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













