ইসলামী ব্যাংক সিলেট জোনে শরী‘আহ পালন বিষয়ক ওয়েবিনার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৭-১০ ২১:১৫:২০


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জুলাই) অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডাইরেক্টর ড. মোহাম্মদ সালেহ জহুর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী।

ব্যাংকের সিলেট জোনপ্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন এর সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং সিলেট জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সানবিডি/ এন/আই