ইরাকে মার্কিন বাহিনীর গাড়িবহরে হামলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-১১ ২০:১৭:৫২


ইরাকে অবস্থানকারী মার্কিন সেনাবাহিনীর একটি গাড়িবহরে হামলা হয়েছে।ইরাকের পশ্চিমের আল আনবার প্রদেশে গত শুক্রবার এ হামলা হয়েছে।

এ হামলার পরে এখন কোন ধরণের প্রতিক্রিয়া দেখায়নি মার্কিন প্রশাসন। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় স্বীকার করেনি। খবর মেহের নিউজের।

ইরাকে অবস্থিত মার্কিন সামরিকঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে।

সানবিডি/এনজে