টিকা নিতে নিবন্ধন করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১২ ১৯:৩৬:৩৭


করোনা প্রতিরোধের জন্য টিকা নিতে চাইছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করেছেন তিনি। তবে এখন পর্যন্ত তাকে টিকা নেয়ার তারিখ জানানো হয়নি।

সোমবার (১২ জুলাই) বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু এবং দেশে করোনার ডেল্টা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেয়া হয়। বর্তমানে তিনি বাসায়ই আছেন।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখনো খালেদা জিয়ার করোনা-পরবর্তী চিকিৎসা চলছে।

সানবিডি/এএ