ডিএসইতে উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
প্রকাশ: ২০১৬-০১-২০ ১২:০৯:৪১
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ বুধবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে নিম্নমুখী প্রবণতায়। এদিন প্রথম ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৭ কোটি টাকার শেয়ার। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৭ কোটি টাকার শেয়ার। লেনদেনে অংশ নিয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টি কোম্পানির। আর কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০৪ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩০ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৮ পয়েন্টে।
অপরদিকে, সিএসই সার্বিক সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৪১ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













