শিবগঞ্জে ৩০০ পরিবারের মাঝে বসুন্ধরার ত্রাণ বিতরণ
উপজেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৭-৩১ ১৫:২৫:০৬
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় ৩০০ অসহায় ও অতিদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এছাড়া সবার মধ্যে মাস্ক বিতরণ করা ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৩০০ অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
একই দিন বগুড়া শিবগঞ্জ উপজেলার পর কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় মোট ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বগুড়া জেলার মাধ্যমে রাজশাহী বিভাগের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় পর্যায়ক্রমে বগুড়া জেলায় ৪ হাজার ও রাজশাহী বিভাগে ২৪ হাজার পরিবারকে এই খাদ্যসামগ্রী দেওয়া হবে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













