ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-০২ ১৪:৩৯:৩০


ভূমধ্যসাগরে যাত্রাকালীন অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা থেকে ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে; যার মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

স্থানীয় সময় রোববার রাতে উত্তর আফ্রিকার উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে তিউনিসিয়ার জলসীমায় এই অভিযান চালানো হয়।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ছয় ঘণ্টা ধরে এই অভিযান চালায় জার্মানি ও ফ্রান্সের এনজিওর জাহাজ সি-ওয়াচ থ্রি ও ওশেন ভাইকিং।

সানবিডি/এনজে