জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করবে সিএসই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০২ ১৮:৩৭:৪৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। দিবসটি উদযাপনে সোমবার (২ আগস্ট) চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ সিএসই লিমিটেড এর পরিচালক মেজর (রিটায়ার্ড) এমদাদুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পরিচালনের উদ্দেশ্যে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
>> দরিদ্র এবং মানুষের সহায়তার জন্য এক্সচেঞ্জের পক্ষ থেকে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী ( চাল , ডাল, তেল এবং আলু) বিতরণ করা হবে;
>> করোনা ভাইরাস মোকাবেলায় মূমুর্ষ রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য ৩০ টি অক্সিজেন সিলিন্ডার অনুদান হিসেবে প্রদান করা হবে;
>> বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে;
>>পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগস্ট ১২, ২০২১ তারিখ বেলা ৩ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে শোক সভার আয়োজন করা হবে;
>> সিএসই এর কার্যালয়ে এক্স ব্যানার স্থাপন ;
সিএসই চট্টগ্রাম অফিস – ১০ টি
সিএসই ঢাকা অফিস – ৫ টি
সভায় বিশেষ আমন্ত্রণে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম উপস্থিত ছিলেন। এছাড়া সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং সিএসইর উর্ধতন কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













