বিশ্বে মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ছাড়ালো
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৫ ১৪:২১:৪৯
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে সাড় ৪২ লাখ।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ২টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ২ লাখ ৬৯ হাজার ২৪৪ জনে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৫৭ হাজার ৫৬ জনে।
এ ব্যাপারে সিএসএসইর তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫২ লাখ ৯২ হাজার ৭২১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৬৬৬ জনের। বিশ্বে মোট সংক্রমণের ১৮ শতাংশই যুক্তরাষ্ট্রে।
ভয়াবহ এই ভাইরাসের সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এরপরেই ব্রাজিলের অবস্থান।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














