ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শপথ
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০৮-০৫ ১৯:৫৬:৩৯
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদে নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫টায় এ অনুষ্ঠান শুরু হয়। তার আগেই ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথিরা সংসদ ভবনে প্রবেশ করেন।
ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ৭৩টি দেশের অন্তত ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এসব অতিথির মধ্যে রাষ্ট্র ও সরকারদের পাশাপাশি রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, উপ পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ নানা পর্যায়ের পদস্থ কর্মকর্তা। বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির মুখপাত্র সাইয়্যেদ নিজামুদ্দিন মুসাভি জানিয়েছেন, ১০ দেশের সরকার প্রধান, ২০ দেশের সংসদ স্পিকার, ১১ জন পররাষ্ট্রমন্ত্রী ও ১০ জন অন্যান্য মন্ত্রীর পাশাপাশি রাষ্ট্র ও সরকার প্রধানদের বিশেষ প্রতিনিধিরা রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সূত্র: পার্সটুডে
সানবিডি/ আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














