গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-০৭ ১৪:২১:৪২


ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েল। গাজা থেকে বেলুন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের বাহিনী। শনিবার এ হামলা চালানো হয়।

তবে এ ইসরায়েলের এ বিমান হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এছাড়া হতাহত হওয়ার কোনো খবর এখনও পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

এ হামলা চালানোর পর ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের শাসকগোষ্ঠী হামাস গাজার যেখান থেকে রকেট হামলা চালায়, সে স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার পর হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

সানবিডি/এনজে