স্বাভাবিক সময়ে ফিরছে পুঁজিবাজার লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৯ ১৫:৪৩:৩৬


করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ শিথিল করায় আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে পুঁজিবাজারে লেনদেন পরিচালিত হবে। এসময়ে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত।

এছাড়া, বিধিনিষেধ শিথিল করায় এখন থেকে রোববার এবং বুধবারও পুঁজিবাজারে লেনদেন চলবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ সানবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (১১ আগস্ট) হতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এর প্রেক্ষিতে পুঁজিবাজারেও স্বাভাবিক লেনদেন চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ