তালেবান রুখতে কাতার যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দূত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-১০ ১৪:৪৩:৫৭


অব্যাহত হামলার মাধ্যমে তালেবান মাত্র চার দিনে আফগানিস্তানের তালেবান ছয় প্রদেশের রাজধানী দখলে নিয়েছে। একই সঙ্গে দেশের আরও বহু এলাকার দখল নিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে লড়ছেন তারা। সামরিক উপায় অবলম্বন করে সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা ভালো চোখে দেখছে না বিশ্ব। ফলে তালেবানের ‘সামরিক আক্রমণ রুখতে চাপ দেওয়ার জন্য’ কাতার যাচ্ছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তানবিষয়ক দূত জালমাই খালিলজাদ।

সোমবার এ খবর জানায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট । খবর আলজাজিরার।

এই খবরে বলা হয়, চলতি সপ্তাহে কাতারের দোহায় অনুষ্ঠেয় আলোচনায় জালমাই খালিলজাদ ‘তালেবানকে তাদের সামরিক আক্রমণ বন্ধ করতে চাপ দেবেন’।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট জানায়, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিন দিনে বেশ কয়েক দফা বৈঠকের শিডিউল চূড়ান্ত করা হয়েছে।

সানবিডি/এনজে