কাবুলের ১১ কিলোমিটার দূরে তালেবান বাহিনী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৪ ২০:৩৬:৪৫
মার্কিন সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করার পর আফগান সরকারি বাহিনী ও সশস্ত্র তালেবান যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। দেশটির প্রায় সবকটি বড় শহর দখলের পর এবার রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবান। দেশটির এক আইনপ্রণেতা এপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তালেবানরা চাহার আসিয়াব জেলায় পৌঁছে গেছে, যেটি কাবুলের দক্ষিণে মাত্র ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে অবস্থিত। খবর বিবিসির।
এর আগে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাবুলের কাছাকাছি এলাকায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান সৈন্যরা। তাদের কাবুলে প্রবেশ যেকোনো ভাবেই প্রতিহত করার চেষ্টায় রয়েছে আফগান বাহিনী।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














