সোমবার পদত্যাগ করবেন মহিউদ্দিন ইয়াসিন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৫ ১৬:১৩:০৬
পদত্যাগ করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। সোমবার দেশটির রাজা সুলতান আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেবেন।
নিউজ পোর্টাল মালয়েশিয়াকিনির বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।
দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠমন্ত্রী মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ রোববার ফ্রি-মালয়েশিয়া টুডেকে বলেন, আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি রাজা আল সুলতান আব্দুল্লাহ বরাবর পদত্যাগপত্র জমা দেবেন।
মোহদ রেদজুয়ান আরও জানান, মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইতোমধ্যে পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
রাজা যদি তার পদত্যাগপত্র গ্রহণ করেন, তবে মহিউদ্দিনের ১৭ মাসের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটবে। করোনা ভাইরাসসহ বিভিন্ন রাজনৈতিক কারণে তার এই ক্ষমতায় থাকা সুখকর ছিল না।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














