ইরান থেকে প্রকাশ্যে তেল আমদানির ঘোষণা দিল হিজবুল্লাহ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৬ ১৪:৩১:১৫
লেবাননের জ্বালানি সংকট দূর করার জন্য রাতের আঁধারে নয়, দিনের আলো তেল আমদানির ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ।
দেশের মানুষের তেলের চাহিদা ইরান থেকে তেল আমদানির ঘোষণা দেন হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ইরান থেকে তেল আমদানির জন্য অবশ্যই তার সংগঠন কার্যকর ব্যবস্থা নেবে।
সম্প্রতি লেবাননে জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে । গত কয়েক সপ্তাহে দেশটিতে বেশ কিছু জ্বালানি ট্যাঙ্কার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। হাসপাতালগুলোও সতর্ক করে জানিয়েছে, জ্বালানির ঘাটতির কথা। যেকোনো সময় তাদের কার্যক্রমও বন্ধ হয়ে যেতে পারে।
সূত্র: পার্সটুডে
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














