নতুন ভিডিও বার্তায় জাতিকে যে প্রতিশ্রুতি দিলেন তালেবান নেতারা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৬ ১৭:৩৩:২৬
তালেবান রাজধানী কাবুলের জয় নিশ্চিত করার পর সেখানকার সাধারণ মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন। বিদেশি দূতাবাস কর্মী ও আফগানিস্তানের বেসামরিক লোকজনকে ভীত-স্বন্ত্রস্ত হয়ে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে।
এর মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া নতুন একটি ভিডিও বার্তায় তালেবান নেতারা আফগানিস্তানের মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
কাবুল দখল ও বিজয় ঘোষণার একদিন পরে তালেবানের পক্ষ থেকে নতুন এই ভিডিও বার্তা প্রচার করা হলো। সেই ভিডিও বার্তায় তালেবানের উপ-প্রধান নেতা মোল্লা বারাদার আখুন্দ বলেছেন, এখন সময় হয়েছে আফগানিস্তানের মানুষের সেবা আর তাদের জীবনমান উন্নয়নের।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














