আফগানরা দাসত্বের শেকল ভেঙেছে : ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৬ ২১:২৮:৩৯
তালেবানদের নিয়ন্ত্রণে আফগানিস্তান। সে দেশে তালেবানি রাজ কায়েম ঘিরে তোলপাড় চলছে গোটা দুনিয়ায়। তালেবান গঠিত সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কি না, এ নিয়ে কথা চলছে বহু দেশে। এমন পরিস্থিতিতে হাটে হাড়ি ভাঙলেন ইমরান খান। কোন রাখঢাক না রেখেই তালেবানদের রীতিমতো সমর্থন জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানে তালেবানি রাজ প্রসঙ্গে ইমরান বলেছেন, ‘দাসত্বের শেকল ভেঙেছে আফগানরা’।
পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি অন্যের সংস্কৃতি দখল করেন। এটা যখন ঘটে, তখন দয়া করে মনে রাখবেন, প্রকৃত দাসত্বের চেয়ে এটি খারাপ। সাংস্কৃতিক দাসত্বের শিকল ছুড়ে ফেলা কঠিন কাজ। আফগানিস্তানে এখন যা ঘটছে, তারা দাসত্বের শিকল ভেঙে ফেলেছে।
আফগানিস্তানে তালিবান-রাজকে কার্যত সমর্থন জানিয়ে ইমরান এমন মন্তব্য করেছেন বলে পর্যবেক্ষণ সংশ্লিষ্ট মহলের একাংশের।
এদিকে, কাবুল দখলের পর তালেবানদের কার্যত সমর্থনের ইঙ্গিত দিয়েছে চীন। তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত রয়েছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।সূত্র: ডন, বিবিসি
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














