সিএসই কর্তৃক দুই হাসপাতালে মেট্রেস বেড এবং অক্সিজেন সিলিন্ডার প্রদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-১৬ ২১:৫১:৩৫


স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬ তম শাহাদাত বাষিকী এবং জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি: (সিএসই) কর্তৃক দুটি হাসপাতালকে মেট্রেস বেড এবং অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে । একই সাথে সিএসই এর চট্টগ্রামস্থ অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী অনু্ষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় ।

সোমবার (১৬ আগস্ট) সিএসই-এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, এমপিএইচ, এমফিল এর নিকট একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪০ টি মেট্রেস বেড এবং ২০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিএসই এর সম্মানিত পরিচালক মো. লিয়াকত হোসেন চৌধুরী, এফসিএ, এফসিএমএ, মেজর (অব.) এমদাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রশিদ, এজিএম এবং হেড অব ট্রেনিং, আরিফ আহমেদ, এজিএম এবং কোম্পানি সেক্রেটারী রাজীব সাহা, ব্যবস্থাপক, মিনহাজ উদ্দিন চৌধুরী এবং সিএসই ও চমেক এর অন্যান্য কর্মকর্তাগণ ।

মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ”এই করোনাকালীন সময়ে প্রাইভেট সেক্টরের অবদান উল্লেখযোগ্য, ব্যাক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে সরকারী হাসপাতালকে সাহায্যের জন্য তাদের এগিয়ে আসা বেশ সন্তোষজনক। সামাজিক নেতৃবৃন্দের নিজ ক্ষুদ্র চিন্তাকে বাদ দিয়ে জাতীয় স্বাথে এই স্বত:স্ফুর্ত আগমন সত্যিই প্রশংসার দাবিদার । আর সে কারণে করোনার এই দ্বিতীয় , তৃতীয় ওয়েভ এ ও আমরা যথেষ্ঠ বলিষ্ঠভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি । চিটাগং স্টক এক্সচেঞ্জ লি. এর আগেও এ ধরনের কর্মসূচী গ্রহন করেছে এবং এখনও এর সাথে যুক্ত কর্তাব্যক্তিগণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সিএসআর এর সাথে যুক্ত । দুস্থ: মানুষদের সেবায় সারা বিশ্বজুড়ে যে বা যারা অবদান রেখেছেন তারাই পৃথিবীকে সমৃদ্ধিতে অংশীদার হয়েছেন । এই শোকের মাসে আমরা এইভাবে ভাববো যে, সাধারন মানুষের জন্য, তার সাধ্য সীমার মধ্যে চিকিৎসা সেবাকে নিয়ে আসাকে নিশ্চিত করতে হবে । সিএসই এর এই ৪০টি বেড এবং ১০ টি সিলিন্ডার প্রদান চমেক এর চিকিৎসা সেবায় আরো নতুন সহযোগীতার দ্বারকে উন্মুক্ত করবে ।”

বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, এমপিএইচ, এমফিল বলেন, এই হাসপাতালের সামগ্রিক উন্নতিতে মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর অবদান অনস্বীকার্য । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬ তম শাহাদাত বাষিকী এবং জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে সিএসই কর্তৃক এই গৃহীত এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়ে এবং চমেক কর্তৃপক্ষ কৃতজ্ঞ ।

সিএসই-এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬ তম শাহাদাত বাষিকী এবং জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে সিএসই কর্তৃক আয়োজিত এই উদ্যোগে অংশীদার হতে পেরে আমি আনন্দিত । আমাদের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন একটি জরুরী বিষয় । চট্টগ্রাম হলো কমার্শিয়াল শহর । অনেক সীমাবদ্ধতার মধ্যেও চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে । আজকের এই দিনে বলতে হচ্ছে যে, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত ‘সোনার বাংলা’। তিনি রাজনৈতিক চিন্তার পাশাপাশি অর্থনৈতিক চিন্তাধারায়ও ছিলেন বেশ সুদূরপ্রসারী । যখন তিনি পাকিস্তান সরকারের অর্থনৈতিক পদে ছিলেন, তখনই তিনি বাঙালী উদ্যোক্তাদের অগ্রাধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেনে এবং যেখানে মোট রিজার্ভ এর শুধুমাত্র ১০% বরাদ্দ ছিল পূর্ব পাকিস্তানের জন্য, তা বৃদ্ধির ব্যাপারে সচেষ্ট ছিলেন । বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন । তিনি তার সারে তিন বছর শাসনাআমলে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন । ১৯৭২ সালে অর্থনীতির আকার ছিল মাত্র আট বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য। সঞ্চয় জিডিপির মাত্র ৩ শতাংশ।

এএ