দুই হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে উগান্ডা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৮ ১৪:৪০:২৮


আফগানিস্তানের সরকারি বাহিনীকে পরাজিত করে তালেবানরা ক্ষমতায় আসার পর দেশটি থেকে পালিয়ে ‍আসা ২ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা।

যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে এসব শরণার্থীদের আশ্রয় দিচ্ছে তারা। খবর বিবিসির

এ বিষয়ে উগান্ডার শরণার্থী বিষয়ক মন্ত্রী ইষ্টার আনিয়াকুন বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে আফগান শরণার্থী নেওয়ার চুক্তিতে সই করেছে উগান্ডা।

প্রায় ৫০০ আফগান মঙ্গলবার উগান্ডা যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের আবাসন নিয়ে এখনো আলোচনা চলায় তাদের যাওয়া হয়নি কাল।

সানবিডি/এনজে