বৃহস্পতিবার পুঁজিবাজার খোলা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৮ ১৮:৪৬:৪৪
আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ওই দিন বন্ধ থাকে। কিন্তু এবার তা সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এ কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ পুঁজিবাজার খোলা থাকবে।
ডিএসই ও সিএসই সূত্র জানায়, এবার আশুরা সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এ কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। এর প্রেক্ষিতে পুঁজিবাজারও খোলা থাকবে।
বুধবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বলা হয়েছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী আশুরার ছুটি বৃহস্পতিবার ঘোষণা করা হলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আশুরার ছুটি শুক্রবার। এ কারণে এই ছুটি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার পুনর্নির্ধারণ করা হলো।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













