আফগানিস্তানে সকল সহযোগিতা স্থগিত করল আইএমএফ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-১৯ ১৪:৩৮:১৪
আফগানিস্তানে তালেবানের বিজয়ের পর সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
তালেবান আফগান সরকারকে হটিয়ে কাবুল দখল করে নেওয়ার প্রেক্ষাপটে দেশটির নতুন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি পরিষ্কার না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।
এ বিষয়ে আইএমএফের একজন মুখপাত্র বলেন,আফগানিস্তানে একটি সরকারের স্বীকৃতি দেওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে স্পষ্টতার অভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইএমএফের স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) তহবিল থেকেও আফগানিস্তান কোনো সহায়তা পাবে না বলেও জানান তিনি।
২৩ অগাস্ট আইএমএফ থেকে ৩৭ কোটি ডলারেরও বেশি পাওয়া কথা আফগানিস্তানের। এই তহবিল অর্থনৈতিক সঙ্কটে দেওয়া সহায়তার একটি অংশ।
এর আগে বাইডেন প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে আফগান সরকারের কোনো সম্পদ থাকলে সেটা তালেবান পাবে না।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














