ইসলামী ব্যাংক বরিশাল জোনের উদ্যোগে ওয়েবিনার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৩ ১৬:৫৫:৩৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার শনিবার (২১ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টও ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
ওয়েবিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ। বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। বরিশাল জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














