দেশে প্রথম কন্টেন্ট মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-২৫ ১৬:১১:২৮
বাংলাদেশে সর্বপ্রথম কন্টেন্ট মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ইন্টারন্যাশনাল অ্যাডভারটাইসিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় গত ২০ থেকে ২১ আগস্ট এই কন্টেন্ট মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম ভার্চ্যুয়াল সম্মেলনের উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘যদিও কন্টেন্ট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই নতুন মাত্রা অর্জন করেছে, কার্যকর কন্টেন্ট এবং এর মূল বিষয়বস্তু বাংলাদেশে এখনও দুষ্প্রাপ্য।’
বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে অনুপ্রাণিত করে তাদের যথাযথ ও শ্রেষ্ঠ কন্টেন্ট পদ্ধতি, কন্টেন্ট টুলস এবং উদীয়মান প্রযুক্তির সাথে পরিচিত করার জন্য এবং বাংলাদেশের ব্র্যান্ডদের নতুন নরমালে উন্নীত করতে সাহায্য করার জন্য, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ‘কন্টেন্ট মার্কেটিং কনফারেন্স ২০২১’ সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছে।
কনফারেন্সটিতে আন্তর্জাতিক বক্তাসহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়।
বক্তারা বলেন, যতটা দ্রুত কল্পনা করা যায় তার চেয়ে দ্রুত বাস্তবতায় পরিণত হয়, যার জন্য ব্র্যান্ডদের উদীয়মান ট্রেন্ডের সাথে দ্রুত খাপ খাইয়ে নেওয়া জরুরি। সংবাদ বিজ্ঞপ্তি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














