শ্রমিক কল্যাণ তহবিলে ম্যারিকো’র ২.২ কোটি টাকা অনুদান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৮ ২১:৩২:৪৭
বাংলাদেশের অন্যতম সেরা এফএমসিজি বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড (ম্যারিকো) সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২.২ কোটি টাকা প্রদান করেছে। ২০২০-২০২১ অর্থবছরের এই অনুদানের পরিমাণ পূর্বের বছরের চেয়ে ১৭.৪% বেশি।
ঢাকার সচিবালয়ে, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-কে অনুদানের চেকটি হস্তান্তর করেন ম্যারিকো শ্রমিক অংশগ্রহণ ট্রাস্ট ফান্ড-এর চেয়ারম্যান ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইলিয়াস আহমেদ; তহবিলের সচিব ও ম্যারিকো’র হিসাব প্রধান আতিয়ার রহমান; তহবিলের সদস্য আকিব রাব্বি এবং ম্যারিকো’র ডিরেক্টর- লিগ্যাল অ্যান্ড করর্পোরেট অ্যাফেয়ার্স ক্রিস্টাবেল র্যান্ডলফ। এ অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিমসহ মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তহবিলে অংশগ্রহণ সম্পর্কে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আশীষ গোপাল বলেন, “কোভিড -১৯ মহামারীকালেও ম্যারিকো ব্যবসায়িক মুনাফা ও সাফল্য বৃদ্ধি করতে পেরেছে। এই অর্জনের পেছনে নিবেদিত প্রত্যেক সদস্য নিয়ে আমরা গর্বিত। সেই সাফল্য ও মুনাফার অংশীদারিত্ব যেমন আমাদের প্রত্যেক সদস্যের, তেমনি ভাবে শ্রমিক কল্যাণ তহবিলে অবদান রাখতে পারা আমাদের জন্যে সত্যিই গর্বের বিষয়। আমার বিশ্বাস, শক্তিশালী ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই আমাদের দেশের অর্থনীতির টেকসই অগ্রগতি এবং উন্নয়ন নিশ্চিত হবে।”
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, এই তহবিল বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত যেমন- শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য রোগের চিকিৎসা এবং শ্রমিকদের মেধাবী শিশুদের উচ্চ শিক্ষার জন্য সহায়তার লক্ষ্যে ব্যবহৃত হয়। বিজ্ঞপ্তি
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














