কাবুলে মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৯ জনের প্রাণহানী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-৩০ ১৫:১৩:১৯


কাবুলে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের নয় জনের প্রাণহানী ঘটেছে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএস-কে) সন্দেহভাজন বোমা হামলাকারীকে লক্ষ্য করে আফাগানিস্তানের রাজধানী কাবুলে রোববার ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানে কাজ করা যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত ব্যক্তিদের এক স্বজন।

ভয়া্বহ এ হামলার পর রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি হয়ে দাঁড়িয়েছে আইএস-কে। এ কারণে আত্মরক্ষার্থে ওই ড্রোন হামলা চালানো হয়।

এ ব্যাপরে সিএনএনের প্রতিবেদন বলা হয়েছে, মার্কিন এই ড্রোন হামলায় যারা নিহত হয়েছে, তাদের মধ্যে দুই বছরের শিশুও রয়েছে। এই হামলায় নিহত এক ব্যক্তির ভাই বলেন, তারা খুবই সাধারণ পরিবারের সদস্য। তিনি বলেন, ‘আমরা কেউ আইএসের সদস্য নই। যেখানে হামলা চালানো হয়েছে, সেটা একটি বাড়ি। সেখানে আমার ভাই তার পরিবার নিয়ে থাকত।’

সানবিডি/এনজে