মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ায় তালেবানের উল্লাস

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩১ ১৫:১৪:০৪


তালেবানের সাথে চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ার পরে দেশটির রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করেছে তালেবান।

মঙ্গলবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সঙ্গে করে সর্বশেষ সি-১৭ বিমান কাবুল ছাড়ে। খবর  আল জাজিরার

ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা এখনও কাবুল ত্যাগ করতে পারেননি, তাদের সহায়তা করার কূটনৈতিক মিশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিমানটির কাবুল ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাপক উদ্ধার অভিযানের অবসান হলো।

গত ১৪ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান। সেই সময় থেকেই মূলত কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে উদ্ধার কার্যক্রম চলছিল।

সানবিডি/এনজে