ইউসিবি’র পক্ষ থেকে ফ্রিজার এ্যামবুলেন্স প্রদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩১ ১৭:৪৭:০৮


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পক্ষ থেকে মঙ্গলবার (৩১ আগস্ট ২০২১) ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরকে একটি লাশবাহী ফ্রিজার এ্যামবুলেন্স প্রদান করা হয়।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরের পরিচালক জনাব ডাঃ কাজী শামীম হোসেনের নিকট লাশবাহী ফ্রিজার এ্যামবুলেন্স হস্তান্তর করেন ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কর্পোরেট এ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান জনাব জাভেদ ইকবাল। বিজ্ঞপ্তি

এএ