ইরানি তেলবাহী জাহাজের কড়া পাহারায় হিজবুল্লাহ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-৩১ ২১:৩৮:৪৮


ইরানের তেলবাহী লেবাননগামী ট্যাংকারটি ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশ করেছে। এ ছাড়া ইরান থেকে দ্বিতীয় জাহাজও লেবাননের পথে রওনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে লেবাননের জনগন যখন  মারাত্মক রকমের জ্বালানি তেলের সংকটে ভুগছে, তখন ইরান এই তেলবাহী জাহাজ পাঠাল। খবর তেহরান টাইমসের।

ট্যাংকার ট্রাকার্স ডটকম এ সম্পর্কে জানিয়েছে যে, ইরানের পক্ষ থেকে জাহাজ পাঠানোর সিগন্যাল আমরা পেয়েছি। লেবাননের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই তেল ব্যবহার করা হবে।

ট্যাংকার ট্রাকার্স ডট কম গতকাল অন্য এক টুইটার বার্তায় জানিয়েছে, ইরানের বন্দর থেকে দ্বিতীয় ট্যাংকারটি ছেড়ে গেছে।

এদিকে প্রথম তেল ট্যাংকারটি ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধারা সর্বোচ্চ পর্যায়ের সতর্কাবস্থায় রয়েছেন।

ইসরাইল যাতে তেলবাহী ওই ট্যাঙ্কারে হামলা না করতে পারে, এ ব্যাপারে সতর্কাবস্থায় রয়েছেন হিজবুল্লাহ।

সানবিডি/এনজে