এশিয়ার সেরা একাদশে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-২৮ ১৮:৪১:৫৩
এশিয়ার ক্রিকেটারদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সি (আইসিসি) কর্তৃক প্রকাশিত র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে সেরা একাদশ তৈরি করেছেন উইজডেন ইন্ডিয়া। আর তাদের প্রকাশিত একাদশে জায়গা পেয়েছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার।
উইজডেন ইন্ডিয়ার সেরা একাদশে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের মতো সেরা একাদশে ভারত এবং পাকিস্তানেরও তিনজন করে জায়গা পেয়েছেন। এছাড়া আফগানিস্তানের দুইজন নিজেদের যোগ্যতায় সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। তবে শ্রীলংকার কোনো ক্রিকেটার উইজন্ডেন ইন্ডিয়ার সেরা একাদশে জায়গা করে নিতে পারেননি।
উইজডেন ইন্ডিয়ার সেরা এশিয়া একাদশ:
রোহিত শর্মা, ফখর জামান, বিরাট কোহলি, বাবর আজম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবি, শাহীন শাহ আফ্রিদি, মুজিব উর রহমান, জসপ্রিত বুমরাহ ও মুস্তাফিজুর রহমান।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














