এ বছর চিকিৎসায় নোবেল পেলেন ডেভিড ও আর্ডেম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৪ ১৬:২৭:৫১


চলতি ২০২১ সালের নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে।আজ সোমবার বছরের প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে এদিন চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য যৌথভাবে দুই জনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটাপৌসিয়ান।

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় সোমবার দুপুর দেড়টার দিকে নোবেল কমিটি  আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে। কমিটির প্রধান থমাস পার্লম্যান বিজয়ীদের ফোন করে এই সুসংবাদ জানিয়ে দেন।

ডেভিড জুলিয়াস চিকিৎসা শাস্ত্রের শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান মেডিসিনের ওপর এই পুরস্কার পেলেন। তারা তাপমাত্রা এবং স্পর্শের রিসিপটর আবিষ্কারে অনন্য ভূমিকা রেখেছেন।

বিগত ১৮৯৫ সালের নভেম্বর মাসে ‍আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।

সানবিডি/এনজে