রাজধানীতে মিনিস্টার গ্রুপের নতুন শো-রুম উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৩ ১৯:৩৬:৫৮
রাজধানীর প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেটে চালু করা হয়েছে মিনিস্টার গ্রুপের নতুন শো-রুম। বুধবার (১৩ অক্টোবর) বিকালে শো-রুমটি উদ্বোধন করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই এর সহ-সভাপতি এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ।
মিনিস্টার শো-রুম উদ্বোধন কালে আরও উপস্থিতি ছিলেন মিনিস্টার গ্রুপের জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট মোঃ রফিকুল ইসলাম লিটন, জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং রিয়াজ মাহমুদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
নতুন এই শো-রুম উদ্বোধনের ফলে রাজধানীবাসী খুব সহজে মিনিস্টার এর সকল ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স এবং হিউম্যান কেয়ার পণ্য খুব সহজে সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবে। তাছাড়া এই শো-রুমে পাওয়া যাবে আকর্ষণীয় অফারে আকর্ষণীয় সকল মিনিস্টারের পণ্য।
এ সময় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, “বর্তমান সরকারে সহযোগিতায় মিনিস্টার গ্রুপ সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন ফ্রিজ, এলইডি, এয়ার কন্ডিশনার, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন, ইলেকট্রিক কেটলি, হিউম্যান কেয়ার প্রোডাক্টস এর মাধ্যমে সমগ্র বাংলাদেশ এর সকল গ্রাহকের মন জয় করেছে। এখন বিশ্বজয়ের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। আমাদের এই নতুন শো-রুমের মাধ্যমে খুব সহজেই সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পারবে গ্রাহকরা।” বিজ্ঞপ্তি
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














