পাঁচ দিনে কেজিতে ১৫ টাকা কমেছে কাঁচা মরিচের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২১ ১৫:২৮:৪৭
সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম। পাঁচ দিনের ব্যবধানে ফের কমেছে মরিচের পাইকারি দর। কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাঁচ দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকা দরে বিক্রি হলেও, এখন তা কমে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে খুচরা পর্যায়ে ৬০ টাকা বিক্রি হলেও বর্তমানে, ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। মরিচের দাম কমায় স্বস্তি এসেছে নিম্নআয়ের মানুষের মধ্যেও। এদিকে দেশীয় কাঁচা মরিচের দাম কম থাকায় ভারত থেকে মরিচ আমদানি বন্ধ রয়েছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছিলো। তবে এখন দেশীয় উৎপাদন ও সরবরাহ বাড়ায় সমস্যা অনেকটাই কেটে গেছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














