ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ: ইউনিসেফ
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৩-১০ ১২:৫০:২৬
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর কয়েক দিনের মধ্যেই দেশটির ৩৭ জন শিশু নিহত হয়েছে। আর এ হামলায় আহত হয়েছে ৫০ জন।
এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল। তিনি বলেন, ইউক্রেনের ১০ লাখের বেশি শিশু পালাতে বাধ্য হয়েছে।
এক বিবৃতিতে রাসেল বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা- যার মধ্যে রয়েছে হাসপাতাল, পানি, নিষ্কাশন ব্যবস্থা ও স্কুল, এসবের বিরুদ্ধে হামলা বিবেকহীন। তিনি এসবের ওপর হামলা শিগগিরই বন্ধ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের শিশুদের গভীরভাবে শান্তি দরকার।’ আল জাজিরা
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১৫ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এই সংঘাতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














