এখনই সহিংসতা বন্ধ করতে হবে: জাতিসংঘের মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৩-১০ ১৬:২২:৫৭
জাতিসংঘের সহাসচিব অ্যান্টনিও গুতেরেস ইউক্রেনের মারিউপোলে শিশু হাসপাতাল ও নারী ওয়ার্ডে বোমা হামলার নিন্দা জানিয়ে একে ‘ভয়ঙ্কর’ উল্লেখ করে এখনই এই যুদ্ধ বন্ধের নির্দেশ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের অভিযোগ ওই এলাকায় যুদ্ধবিরতি চলাকালেই রাশিয়া এই হামলা চালায়।
এ বোমা হামলায় হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে এবং ধ্বংসস্তুপে শিশুসহ অনেকেই আটকা পড়ে আছে বলে জানায় কর্তৃপক্ষ।
গুতেরেস বলেন, যুদ্ধের কারণে বেসামরিক নাগরিকদেরই সবচেয়ে বেশি কষ্ট পেতে হচ্ছে। তাই এই অর্থহীন সহিংসতা এখনই বন্ধ করতে হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














