রাজধানীতে মাদক কেনা-বেচার দায়ে আটক ৬৮

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৭ ১৪:০৭:১৬


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৮৪৮৪ পিস ইয়াবা, ২৮ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৪১০ গ্রাম গাঁজা ও ১০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ মার্চ ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮ টি মামলা রুজু হয়েছে।