`এই সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না’

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১৯ ১৪:৪১:২০


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকার তার সুবিধা মতো করে সংবিধান পরিবর্তন করে নিয়েছে। তাই এই সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না।

শনিবার (১৯ মার্চ) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা উত্তরের নব নির্বাচিত কমিটি নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

বিএনপি পাতানো নির্বাচনে যাবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরকারের এজেন্ডা বাস্তবায়নে জাতীয় নির্বাচনের কাজ শুরু করেছে। সেই পাতানো নির্বাচনে বিএনপি যাবে না।

এরপর রুহুল কবির রিজভী বলেন, সিইসি বলে বেড়াচ্ছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু বর্তমান সরকার তার সুবিধা মতো করে সংবিধান পরিবর্তন করে নিয়েছে।

বিএনপির এ নেতা দাবি করেন, সরকার আজীবন ক্ষমতা নিশ্চিতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী।